মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ১০:৩৪

শেয়ার

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
ছবি সংগৃহীত

ঘানাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে জয়ের মাধ্যমে শেষ ৩২-এর শেষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা।

ম্যাচের একমাত্র গোলটি করেন জন আরিয়াস। ১৪তম মিনিটে ডান প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো পাস পেয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। আরিয়াসের ওই গোলেই বিরতিতে এগিয়ে যায় কলম্বিয়া।

বিরতির পর ৫৬তম মিনিটে জালের দেখা পান লুইস দিয়াস। গোল করার পর আনন্দে মাতেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড। তবে মুহূর্তের মধ্যেই সেই আনন্দ ম্লান হয়ে যায়। গোলটি করার আগে অফসাইডের ফাঁদে পড়ায় তার গোল বাতিল করেন রেফারি।

অন্যদিকে, সমতায় ফেরার চেষ্টা করেও সফল হতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে আসর থেকে বিদায় নেয় তারা। শেষ ষোলোতে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।