মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

জয়ের পরও ইংল্যান্ড নিয়ে রুনির উদ্বেগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ০১:০০

শেয়ার

জয়ের পরও ইংল্যান্ড নিয়ে রুনির উদ্বেগ
ছবি সংগৃহীত

ডিআর কঙ্গোর বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে শেষ ষোলোতে উঠেছে ইংল্যান্ড। তবে ম্যাচে দলের পারফরম্যান্স, বিশেষ করে বলের দখল হারানোর পর মাঝমাঠের দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েন রুনি।

বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ৭৪ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ডিআর কঙ্গো। নির্ধারিত সময়ের খেলা শেষ হতে তখনও ১৬ মিনিট বাকি ছিল। তবে দ্বিতীয়ার্ধের হাইড্রেশন বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়।

ইংল্যান্ড একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচে ফিরে আসে। এরপর ১১ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন হ্যারি কেইন। তার দুই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন ওয়েন রুনি। তিনি বলেন, “আমার জন্য এখানে বড় চিন্তার বিষয় আছে। বিশেষ করে, ইংল্যান্ড যখন বলের দখল হারায়, তখন তারা বড্ড বেশি অরক্ষিত হয়ে পড়ে। বিশেষ করে মাঝমাঠে আমরা বড্ড বেশি অরক্ষিত। যদি আমরা এই সমস্যার সমাধান না করি, তবে আরও ভালো কোনো দলের বিপক্ষে আমরা বড় বিপদে পড়ব বলেই মনে হয়।”

এই জয়ের ফলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকো সিটির একটি স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে দলটি।