মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

খেলা শেষে পরিচ্ছন্নতার অনন্য নজির গড়লেন জাপানি সমর্থকরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১২:১৪

শেয়ার

খেলা শেষে পরিচ্ছন্নতার অনন্য নজির গড়লেন জাপানি সমর্থকরা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের কাছে হৃদয়ভাঙা পরাজয় মেনে নিতে হলেও নিজেদের দীর্ঘদিনের অনন্য সংস্কৃতি থেকে একচুলও সরে আসেননি জাপানের সমর্থকরা। ম্যাচ শেষে হিউস্টন স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করেন তারা।

সোমবার হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই উপভোগ করার পর ম্যাচ শেষ হতেই হাতে থাকা নীল রঙের ব্যাগগুলো দিয়ে গ্যালারিতে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করতে শুরু করেন জাপানি সমর্থকরা।

বিশ্বকাপের নকআউট পর্বে এখনও কোনো ম্যাচ জেতা হয়নি জাপানের। তবে মাঠের ফল যাই হোক না কেন, স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার সংস্কৃতি ধরে রেখে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন দেশটির সমর্থকেরা।

বিশ্বকাপে জাপানি সমর্থকদের এই ব্যতিক্রমী উদ্যোগ নতুন নয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে জাপানের অভিষেক আসরেই প্রথমবার বিশ্বজুড়ে নজর কাড়ে তাদের এই অভ্যাস। এরপর গত ২৮ বছর ধরে প্রতিটি বিশ্বকাপেই ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে আসছেন তারা।