শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ০৮:২০

শেয়ার

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান
ছবি সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ড্র করে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপান ও সুইডেন ১-১ গোলে ড্র করে। এই ফলাফলের ভিত্তিতে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার প্রতিনিধিরা। ম্যাচটি আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বের সমীকরণ অনুযায়ী, ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত ছিল জাপানের। অন্যদিকে সুইডেনের জন্য জয়ের প্রয়োজন থাকলেও ড্রয়ের মাধ্যমে তৃতীয় সেরা দলের তালিকায় অবস্থান নিয়ে তারাও শেষ ৩২ নিশ্চিত করেছে। এই গ্রুপ থেকে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। নকআউট পর্বে ডাচদের প্রতিপক্ষ মরক্কো। ৩ ম্যাচের সবকটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তিউনিসিয়া।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৩০ মিনিটের মাথায় চোটের কারণে মাঠ ছাড়েন সুইডেনের সেন্টার-ব্যাক হিয়েন। এর কিছুক্ষণ পর জাপানের অধিনায়ককেও মাঠ থেকে তুলে নেওয়া হয়। প্রথমার্ধে সুইডেনের গোলপোস্টের কোণ ঘেঁষে জাপানের নাকামুরার একটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়া ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়নি।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে লিড নেয় জাপান। রিতসু দোয়ানের রক্ষণভেদী পাসের সূত্র ধরে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান এই ফরোয়ার্ড। তবে জাপানের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬২ মিনিটে অ্যান্থনি এলাঙ্গার বাঁ-পায়ের দূরপাল্লার শটে সমতায় ফেরে সুইডেন।

ম্যাচের শেষ দিকে সুইডেন আরও কিছু আক্রমণ করলেও জাপানি গোলরক্ষক সুজুকি তা রুখে দেন। বিশেষ করে ডি-বক্সের বাইরে থেকে ইসাকের নেওয়া শট এবং শেষ মুহূর্তের হেডার দারুণভাবে প্রতিহত করে দলের পয়েন্ট নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।



banner close
banner close