বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

ফিফার ওয়ালে বাংলাদেশীদের উন্মাদনা: ‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বিশ্বকাপে বাঁচে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ০৮:০৫

শেয়ার

ফিফার ওয়ালে বাংলাদেশীদের উন্মাদনা: ‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বিশ্বকাপে বাঁচে’
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিশিয়াল ফেসবুক পেজে এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে ‘FIFA World Cup’-এর ভেরিফাইড পেজ থেকে বাংলাদেশের সমর্থকদের একগুচ্ছ ছবি পোস্ট করা হয়।

তবে সবচেয়ে বড় চমক ছিল পোস্টটির ক্যাপশন, যেখানে কোনো ইংরেজি শব্দ নয়, বরং ফিফা কর্তৃপক্ষ সম্পূর্ণ বাংলায় লিখেছে— "বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।" ফিফার এই ঐতিহাসিক পোস্টে মূলত বাংলাদেশের চিরচেনা বিশ্বকাপ উন্মাদনার বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

পোস্টের প্রধান ছবিতে দেখা যায়, গালে আর্জেন্টিনার পতাকার রঙ মাখা এবং মাথায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা বাঁধা এক বাংলাদেশি যুবক পরম আবেগে আকাশের দিকে তাকিয়ে আছেন। অ্যালবামের বাকি ছবিগুলোতে গভীর রাতে বিশালাকার প্রজেক্টরে হাজার হাজার সমর্থকের একসাথে খেলা দেখা, প্রিয় দলের জার্সি পরা এবং গোল দেয়ার পর দুই হাত তুলে লাফিয়ে ওঠার চেনা উল্লাসের মুহূর্তগুলো বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে।



banner close
banner close