মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ০১:১৪

শেয়ার

অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা
ছবি সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের মাধ্যমে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সোমবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে দলের পক্ষে জোড়া গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়াকে হারিয়ে আসর শুরু করা আর্জেন্টিনার জন্য এই জয় ছিল নকআউট নিশ্চিত করার মিশন।

ম্যাচের শুরুর দিকেই পেনাল্টি থেকে গোল করার বড় সুযোগ পায় আর্জেন্টিনা। নবম মিনিটে স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন। রেফারি দীর্ঘ সময় ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির নির্দেশ দেন। তবে অধিনায়ক লিওনেল মেসির নেওয়া স্পট কিকটি লক্ষ্যের বাইরে চলে যায়। এর ফলে চলতি আসরের প্রথম পেনাল্টি মিসের রেকর্ডটি তার নামের পাশে যুক্ত হয়। এই গোলটি সফল হলে তিনি বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার সুযোগ পেতেন।

আক্রমণ অব্যাহত রেখে ১৯ মিনিটে আবারও সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের পাসে মেসির নেওয়া জোরালো শটটি পা বাড়িয়ে রুখে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার। তবে প্রথমার্ধেই একটি গোলের মাধ্যমে দলকে লিড এনে দেন মেসি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আরও একটি গোল করে তিনি নিজের জোড়া গোল পূর্ণ করেন এবং দলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে পরবর্তী রাউন্ডে যাওয়া নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা।



banner close
banner close