সোমবার

২২ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

সম্মান রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ০১:৫০

শেয়ার

সম্মান রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি সংগৃহীত

টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। সম্মান বাঁচানোর লক্ষ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (২১ জুন) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। পাশাপাশি একাদশে এসেছে তিন পরিবর্তন।

সাকলাইন, মোস্তাফিজের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন ও শরিফুল। সৌম্য সরকারের বদলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।



banner close
banner close