শুক্রবার

১৯ জুন, ২০২৬ ৫ আষাঢ়, ১৪৩৩

বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ১৬:২৪

শেয়ার

বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

নতুন বলে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তাতে দ্রুত দলীয় ফিফটির আগেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। বিশেষ করে রেনশো এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে অজিরা।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন রেনশো।

গত ম্যাচের মতো আজও আক্রমণাত্মক শুরু করতে চেয়েছিলেন জশ ইংলিস। তবে এবার তাকে বেশিদূর এগোতে দেননি নাসুম আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই ওপেনারকে ফিরিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৬ বলে ১১ রান করেছেন ইংলিস।

পরের ওভারেই দলকে ব্রেকথ্রু দেন নাহিদ রানা। টি-টোয়েন্টিতে অভিষেকের ৩৯৬ দিন পর মাঠে নেমেই উইকেটের দেখা পান এই প্রিমিয়াম পেসার। ১ রান করা কুপার কলোনি স্লিপে সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেছেন। পরপর দুই ওভারে উইকেট হারানোয় দেখে-শুনে খেলছিলেন মিচেল মার্শ। তবে ১৯ বলে ২০ রানের বেশি করতে পারেননি।

৪৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন রেনশো ও ডেভিড। দুজনের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা। ৪৫ রান করা ডেভিডকে ফিরিয়ে জমে ওঠা এই জুটি ভেঙেছেন সাকলাইন। তবে রেনশো অপরাজিত থেকে ইনিংস শেষ করেন আর তাতেই বড় সংগ্রহই পেয়েছে অজিরা।



banner close
banner close