মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ৩-০ আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ০৭:৫৯

আপডেট: ১৭ জুন, ২০২৬ ০৮:৫২

শেয়ার

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ৩-০ আলজেরিয়া
ছবি সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির গোলে লিড নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও প্রতি-আক্রমণে জমে ওঠে লড়াই। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই অফসাইডের ফাঁদে পড়ে দুই দলের দুটি গোল বাতিল হওয়ার পর ১৭ মিনিটে ডেডলক ভাঙেন আর্জেন্টাইন অধিনায়ক।,

ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। ক্রিস্টিয়ান রোমেরোর লম্বা পাস থেকে থিয়াগো আলমাদা ও ফাকুন্দো মেদিনা হয়ে বল পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তবে তার নেওয়া হেডটি সরাসরি আলজেরিয়ান গোলরক্ষক জিদানের গ্লাভসে জমা হয়।

এর কিছুক্ষণ পরই মাঠে শুরু হয় অফসাইডের নাটক। এনজো ফার্নান্দেজ ও লাউতারোর বিল্ডআপ থেকে বল পেয়ে দারুণ এক হেডে আলজেরিয়ার জাল কাঁপিয়েছিলেন লিওনেল মেসি। তবে ভিএআর পরীক্ষার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। এর ঠিক দুই মিনিট পর আলজেরিয়ার ফরোয়ার্ড শাইবি প্রথম স্পর্শেই আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে উল্লাসে মেতে উঠলেও রেফারি অফসাইডের বাঁশি বাজিয়ে সেই আনন্দ মাটি করে দেন।

তবে ১৭ মিনিটে আর কোনো ভুল করেননি নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা লিওনেল মেসি। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে আলজেরিয়ার রক্ষণ ভেঙে এক দর্শনীয় বাঁকানো শটে বল জালে জড়ান এই ক্ষুদে জাদুকর। এটি জাতীয় দলের হয়ে মেসির ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল। তার এই চোখধাঁধানো গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।