শ্রীলঙ্কার মাটিতে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চেতনাকে ভূলুণ্ঠিত করল ভারতীয় দলের উগ্র আচরণ। সোমবার ডাম্বুলায় শ্রীলঙ্কা 'এ' দলের বিরুদ্ধে নিশ্চিত জয়ের ম্যাচ হাতছাড়া করে মাঠের মধ্যেই চরম অখেলোয়াড়সুলভ আচরণ দেখাল ভারত 'এ' দল।
ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারের শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৮ রান। কিন্তু লঙ্কান বোলার কুগাতাস মথুলানের দুর্দান্ত ইয়র্কারের সামনে সম্পূর্ণ পরাস্ত হন ভারতের ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। ভারতের এই লজ্জাজনক হারের পরপরই নিজের ব্যর্থতা ঢাকতে প্রতিপক্ষের ওপর চড়াও হন বৈভব।
লঙ্কান ক্রিকেটারদের উদযাপনের মাঝে গিয়ে সরাসরি এক ক্রিকেটারকে শারীরিকভাবে ধাক্কা মারেন এবং মারমুখী ভঙ্গিতে তেড়ে যান তিনি। পুরো সিরিজেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ সূর্যবংশী মাঠের মধ্যে যে উগ্রতা দেখালেন, তা ভারতীয় ক্রিকেটের অহংকার ও শৃঙ্খলাহীনতাকেই স্পষ্ট করে তুলেছে।
সতীর্থ সূর্যাংশ শেড়গে এবং লঙ্কান ক্রিকেটাররা টেনে না সরালে মাঠের পরিস্থিতি আরও কলঙ্কজনক রূপ নিতে পারত। ম্যাচ হেরে ভারতের এই মাঠের গুন্ডামি ক্রিকেট বিশ্বে তীব্র সমালোচনার ঝড় তুলেছে।
আরও পড়ুন:








