শনিবার

১৩ জুন, ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ড্র দিয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ০৭:৩২

শেয়ার

ড্র দিয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু
ছবি সংগৃহীত

শেষ মুহূর্তের গোলে হার এড়ানোর পাশাপাশি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিয়েছে এবারের আসরের অন্যতম স্বাগতিক কানাডা। ‘বি’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে কানাডা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর এই ড্রয়ের মাধ্যমেই বিশ্বকাপে নিজেদের পয়েন্টের খাতা খুলল স্বাগতিকরা।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত ২টা ৪১ মিনিটে বসনিয়ার গোল শোধ করে কানাডা। খেলা শুরুর ১টা ২৫ মিনিটে কর্নার থেকে হেডে কানাডার জালে গোল করেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার এটি দ্বিতীয় আসর। ২০১৪ সালে প্রথম অংশ নিয়েছিল দেশটি। অভিষেক আসরেই বাজিমাত করেছিল ইরানকে ৩-১ গোলে হারিয়ে। ২০১৮ আর ২০২২ বিশ্বকাপে কোয়ালিফাই না করলেও ৪৮ দলের এবারের বিশ্বকাপে খেলছে ‘বি’ গ্রুপের দল কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের সঙ্গে। এবার নিজেদের প্রথম ম্যাচটি ড্র করে পয়েন্ট টেবিল ওপেন করল দলটি। পরের ম্যাচে কাতারকে হারাতে পারলে ৩২ দলের নকআউটে উন্নীত হওয়ার সুযোগ থাকবে।

কানাডা ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে প্রথম আর ২০২২ সালে কাতার বিশ্বকাপে খেলে। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলে জিততে পারেনি একটিতেও। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে কানাডাও সরাসরি সুযোগ পায় বিশ্বকাপে খেলার। শুক্রবার চমৎকার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানায় কানাডা। বৈশ্বিক শিল্পীদের অংশগ্রহণে ছোট হলেও জমকালো অনুষ্ঠান ছিলসেটি।



banner close
banner close