মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সিরিজের ২য় ওয়ানডেতে ২১ ওভারে ছয় উইকেটের পতন অজিদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ০১:০৫

আপডেট: ১১ জুন, ২০২৬ ১৩:২৮

শেয়ার

সিরিজের ২য় ওয়ানডেতে ২১ ওভারে ছয় উইকেটের পতন অজিদের
ছবি সংগৃহীত

শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১১ জুন)। এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের শুরুতেই স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ৩ উইকেট হারিয়ে নজিরবিহীন বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া।

টাইগারদের দুই গতি তারকা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে যায় অজিদের টপ অর্ডার।

শূন্য রানে ৩ উইকেট হারানোর পর জস ইংলিস ও অ্যালেক্স ক্যারি প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। ক্যারি দ্রুত বিদায় নিলেও ক্যামেরুন গ্রিনকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান ইংলিস। এই দুই ব্যাটার ৫৮ বলে ৪৩ রানের একটি প্রতিরোধ গড়ে তুলে যখনই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন.

তখনই বল হাতে আঘাত হানেন তানভীর আহমেদ। জমে যাওয়া এই জুটি ভেঙে জস ইংলিসকে সাজঘরে ফেরান তিনি। প্রথম ২১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৮০ রান তুলে চরম ব্যাকফুটে রয়েছে অস্ট্রেলিয়া। উইকেট নেই অজিদের।,