ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। আর আর্জেন্টিনা জার্সিতে ফেরার দিনই তিনি গড়েছেন নতুন এক রেকর্ড। নিজ দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার এখন আর্জেন্টাইন মহাতারকা।,
আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় ভোরের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৬৯ মিনিটে মাঠে নামেন মেসি। আর মাত্র ১১৯ সেকেন্ড পরই পেনাল্টি থেকে গোল করে নিজের উপস্থিতি জানান দেন আটবারের ব্যালন ডি অর জয়ী তারকা।
আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির ১১৭তম গোল। তবে বিশেষত্ব একটু অন্যরকম। কারণ এই গোল করে তিনি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন। ম্যাচটি খেলার সময় তার বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৮ দিন।
তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হয়ে এর চেয়ে বেশি বয়সে গোল করতে পারেননি আর কেউ। এত দিন এই রেকর্ডটি ছিল 'এল ফিও' খ্যাত অ্যাঞ্জেল লাব্রুনার। ১৯৫৭ সালের রোকা কাপে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করেছিলেন লাব্রুনা।
৬৯ বছর পুরোনো রেকর্ড ভাঙার দিনে আন্তর্জাতিক ফুটবলে গোলের তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ব্যবধান আরেকটু কমিয়েছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৪৩ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার।,
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ৪৮ দেশের অংশগ্রহণে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় শুরু হবে এবারের বিশ্বকাপ।
টুর্নামেন্টে 'জি' গ্রুপে বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ২২ জুন রাত ১১টায় অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৭টায় জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:








