ফিফা বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর ঠিক এক দিন আগে এক অভূতপূর্ব ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রাজনৈতিক ও আইনি জটিলতার কারণ দেখিয়ে ইরান ফুটবল ফেডারেশনের (FFIRI) জন্য বরাদ্দকৃত সব টিকিট বাতিল করা হয়েছে।
ইরান ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার যে ৮ শতাংশ টিকিট তাদের সমর্থকদের জন্য বরাদ্দ থাকার কথা ছিল, খেলা শুরুর মাত্র দুই দিন আগে তা সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে ফিফা। পরবর্তীতে ফিফা এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানায়, যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ফিফা কর্তৃপক্ষের কাছে কোনো আর্থিক লেনদেন করা সম্ভব হচ্ছে না। এই আইনি ও ব্যাংকিং জটিলতার কারণেই টিকিটগুলো বাতিল করে সাধারণ বিক্রির জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
শুধু টিকিট বাতিলই নয়, বিশ্বকাপকে কেন্দ্র করে ইরান দলকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও তুঙ্গে উঠেছে। ভিসা জটিলতার কারণে ইরান ফুটবল দলের কোচিং ও ম্যানেজমেন্ট স্টাফের অন্তত ১৫ জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। এই পরিস্থিতির কারণে ইরান দল তাদের মূল ট্রেইনিং বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় স্থানান্তর করতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন:








