ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে রেখে উরুগুয়ের চুড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা কোচ মার্সেলো বিয়েলসার। তবে বাদ পড়েছেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ও তারকা ফুটবলার।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের উগার্তে ছাড়াও প্রিমিয়ার লিগ থেকে টটেনহ্যামের মিডফিল্ডার রদ্রিগো বেন্টানকুর এবং উলভসের ডিফেন্ডার সান্টিয়াগো বুয়েনো দলে ডাক পেয়েছেন।,
তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও সুয়ারেজ সম্প্রতি জানিয়েছিলেন, দলের প্রয়োজনে অবসর ভেঙে ফিরতে প্রস্তুত আছেন।
দলে আরো রয়েছেন ফেদেরিকো ভালভার্দে, রোনাল্ড আরাউহো এবং আন্তর্জাতিক অবসর ভেঙে ফেরা গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা।
অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বড় স্বপ্ন দেখছে উরুগুয়ে। মাঝমাঠে নেতৃত্ব দেবেন ভালভার্দে, আর রক্ষণভাগের দায়িত্বে থাকবেন আরাউহো। এ ছাড়া ম্যানুয়েল উগার্তে, রদ্রিগো বেনতানকুর, জর্জিয়ান দে আররাসকায়েতা এবং ডারউইন নুনিয়েসের ওপরও ভরসা রাখছেন বিয়েলসা।
উরুগুয়ের বিশ্বকাপ দল
গোলরক্ষক: সান্তিয়াগো মেলে, ফার্নান্দো মুসলেরা, সের্হিও রোচেত।
ডিফেন্ডার: গিয়ের্মো ভারেলা, সেবাস্তিয়ান কাসেরেস, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেস, সান্তিয়াগো বুয়েনো, মাথিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনিয়া ও হোয়াকিন পিকেরেস।
মিডফিল্ডার: হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেস, জর্জিয়ান ডি আররাসকায়েতা, ফাকুন্দো পেল্লিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, নিকোলাস দে লা ক্রুস, ব্রায়ান রদ্রিগেস, আগুস্তিন কানোব্বিও, রদ্রিগো সালাজার, রদ্রিগো বেনতানকুর ও ফেদেরিকো ভালভার্দে।
ফরোয়ার্ড: রদ্রিগো আগিরে, ডারউইন নুনিয়েস ও ফেদেরিকো ভিনিয়াস।
আরও পড়ুন:








