বৃহস্পতিবার

২৮ মে, ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ মে, ২০২৬ ১৮:৪৭

আপডেট: ২৮ মে, ২০২৬ ২০:১৫

শেয়ার

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস
ছবি সংগৃহীত

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে তারকাসমৃদ্ধ নেদারল্যান্ডস। যেখানে সাজানো হয়েছে ২৬ সদস্যের অভিজ্ঞ ও তরুণদের মিলিয়ে এক শক্তিশালী ‘অরেঞ্জ’ বাহিনী।

ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নেদারল্যান্ডস দলে জায়গা পেয়েছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা মেমফিস ডিপাই ও আর্সেনাল ডিফেন্ডার ডিফেন্ডার জুরিয়েন টিম্বার।

৩২ বছর বয়সী ডিপাই নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৫৫ গোলের মালিক। তবে উরু ও কাফের চোটে ভুগছেন তিনি। গত দুই মাসে তার ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন।

রোনাল্ড কোম্যান দলে রেখেছেন টিম্বারকেও। চোট কাটিয়ে চলতি সপ্তাহেই ক্লাবের অনুশীলনে ফিরেছেন এই ডিফেন্ডার। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তিনি।,

অভিষেক না হওয়া ক্রিসেনসিও সামারভিল ও গোলরক্ষক রবিন রুফসও দলে সুযোগ পেয়েছেন। এছাড়া, প্রায় দুই বছর পর দলে ফিরেছেন মিডফিল্ডার মার্টেন ডে রুন। ৪২টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তার।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ৩ জুন আলজেরিয়ার বিপক্ষে এবং ৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডস দল:

গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রুফস, বার্ট ফেরব্রুগেন।

ডিফেন্ডার: নাথান আকে, ডেনজেল ডামফ্রিস, জোরেল হাটো, মিকি ফন ডে ভেন, জুরিয়েন টিম্বার, ভার্জিল ফন ডাইক, জান পল ফন হেকে।

মিডফিল্ডার: ফ্রেংকি ডি ইয়ং, মার্টেন ডে রুন, রায়ান গ্রাভেনবার্খ, জাস্টিন ক্লুইভার্ট, টিউন কপমেইনার্স, তিজানি রেইনডার্স, গুস টিল, কুইন্টেন টিম্বার, ম্যাটস উইফার।

ফরোয়ার্ড: ব্রায়ান ব্রবি, মেমফিস ডিপাই, কডি গাকপো, নোয়া ল্যাং, ডোনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল, ওয়াউট ভেগহর্স্ট।,



banner close
banner close