মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শেষ দিনে বাংলাদেশের চাই ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১৯:৪২

শেয়ার

শেষ দিনে বাংলাদেশের চাই ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে জয় পেতে শেষ দিনে বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট। বিপরীতে পাকিস্তানকে করতে হবে আরও ১২১ রান। ৩ ফিফটিতে ৭ উইকেটে ৩১৬ রান করে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা।

আগের দিনে বিনা উইকেটে শূন্য রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন দুই পাকিস্তানি ওপেনার আজান আওয়াইজ ও আব্দুল্লাহ ফজল। ৬ রান করে ফজল আউট হন নাহিদ রানার পেসে। আরেক ওপেনার আজান ২১ রান করে ফেরেন মেহেদী মিরাজের স্পিনে কাটা পড়ে।

তবে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও শান মাসুদ। দুজনের ৯২ রানের জুটি ভাঙ্গেন তাইজুল ইসলাম ৪৭ রান করা বাবর আজমকে ফিরিয়ে। তবে ঠিকই ফিফটি তুলে নেন পাকিস্তান অধিনায়ক। নাহিদ রানার দ্বিতীয় শিকার হন সৌদ শাকিল। তাইজুলের স্পিনে কাটা পড়েন ৭১ রান করা অধিনায়ক শান মাসুদ।

১৬২ রানে ৫ উইকেট পড়লে পাকিস্তানকে বিপদ থেকে উদ্ধার করেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। উইকেটকিপার-ব্যাটার রিজওয়ানের সঙ্গে ১৩৪ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৭১ রানে ফেরেন সালমান। তাইজুলের জোড়া আঘাতে ফেরেন হাসান আলীও। তবে ৭৫ রানে অপরাজিত আছেন রিজওয়ান।

শেষ দিন সাজিদ খানকে নিয়ে লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নামবেন টেস্ট ক্যারিয়ারে ১৪তম ফিফটি তুলে নেওয়া রিজওয়ান।

বাংলাদেশের হয়ে তাইজুল ১১৩ রান খরচ করে তুলে নেন চারটি উইকেট। নাহিদ রানার শিকার দুটি।



banner close
banner close