মঙ্গলবার

১২ মে, ২০২৬ ২৯ বৈশাখ, ১৪৩৩

বিশ্বকাপের প্রাথমিক দলে মেসি-গারনাচো, নেই দিবালা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ০৮:১৪

শেয়ার

বিশ্বকাপের প্রাথমিক দলে মেসি-গারনাচো, নেই দিবালা
ছবি সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফার নির্ধারিত সময়সীমার শেষ দিনে সোমবার দলটি ঘোষণা করেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। এই প্রাথমিক তালিকা থেকে পরবর্তীতে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে।

প্রাথমিক দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন রিভার প্লেটের তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। ছয় গোলরক্ষকের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেছেন স্কালোনি। এছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো এবং স্প্যানিশ ক্লাব হেতাফের জাইদ রোমেরোও প্রথমবারের মতো বড় আসরের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন।

দলে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে ও ক্লদিও এচেভেরির মতো ফুটবলাররা। তবে অভিজ্ঞ ফরোয়ার্ড পাউলো দিবালাকে প্রাথমিক দলেও রাখা হয়নি।

আর্জেন্টিনার আক্রমণভাগে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজের মতো পরিচিত মুখ। মিডফিল্ডে আছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসো। রক্ষণভাগে রাখা হয়েছে লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনাদের।

বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার প্রাথমিক দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কাম্বেসেস ও সান্তিয়াগো বেলট্রান।

ডিফেন্ডার তালিকায় আছেন অগুস্তিন গিয়াওয়াই, গনজালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাক অ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, হের্মান পেজেয়া, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লাউতারো দি ললো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও গাব্রিয়েল রোহাস।

মিডফিল্ডার হিসেবে আছেন মাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন দেলগাদো, অ্যালান ভারেলা, এজিকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিঙ্গেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন বার্কো।

ফরোয়ার্ড বিভাগে রয়েছেন লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, তমাস আরান্দা, নিকোলাস গনজালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ ও মাতেও পেলেগ্রিনো।



banner close
banner close