মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

চতুর্থ দিনের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১০:৪০

শেয়ার

চতুর্থ দিনের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ
ছবি সংগৃহীত

চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দিনের প্রথম দিকেই দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলামকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

দিন শুরু হয় বিনা উইকেটে ৭ রান নিয়ে। দুই ইনিংস মিলিয়ে তখন বাংলাদেশের লিড ছিল ৩৪ রান।

সকালে দ্রুত আঘাত হানেন পাকিস্তানি পেসাররা। প্রথমে মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মাহমুদুল হাসান। প্রথম ইনিংসে ৮ রান করা এই ওপেনার এবার করেন ৫ রান। তখন দলের সংগ্রহ দাঁড়ায় ১৫ রান।

এরপর দিনের প্রথম ওভারেই সফল হন হাসান আলী। সামনের পা বাড়িয়ে খেলতে গিয়ে বাড়তি বাউন্সে ব্যাটের কানায় লেগে গালিতে দাঁড়ানো সৌদ শাকিলের হাতে ক্যাচ দেন সাদমান ইসলাম। ২২ বলে ১০ রান করেন তিনি।

মাত্র ২৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ক্রিজে যোগ দেন মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।