শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

শান্তর সেঞ্চুরিতে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ০৬:০০

শেয়ার

শান্তর সেঞ্চুরিতে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ
ছবি সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি পথে ছিলেন মুমিনুল হকও। তবে ৯ রানের জন্য শতক বঞ্চিত হন তিনি। তবুও প্রথম দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৮ মে) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৩১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ।

মাহমুদুল জয় ৮ ও সাদমান ইসলাম ১৩ রান করে সাজঘরে ফিরে যান। এরপর শান্ত ও মুমিনুল মিলে হাল ধরেন। দুজন মিলে ১৭০ রানের জুটি গড়েন। ১২টি চার ও ২টি ছক্কায় ১২৯ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। এটি তার টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।

শতক তুলে নেওয়ার পর পরই আউট হন শান্ত। ১৩০ বলে ১০১ রান করে ফিরে যান টাইগার অধিনায়ক। এরপর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল।

তবে দলীয় ২৭৬ রানে হঠাৎ আউট হয়ে যান সেঞ্চুরির পথে থাকা মুমিনুল। ২০০ বলে ৯১ রান করে সাজঘরে ফিরে যান তিনি। ১০টি চার মারেন তিনি। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে দিনের বাকী খেলা শেষ করেন মুশফিক।

প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিক ৪৮ ও লিটন ৮ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, হাসান আলি ও নোমান আলি নেন ১টি করে উইকেট।,



banner close
banner close