মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

১৭ মাস পর টেস্ট খেলতে নামলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১০:৪৫

শেয়ার

১৭ মাস পর টেস্ট খেলতে নামলেন তাসকিন
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে টসে হেরেছে স্বাগতিকরা। পাকিস্তান বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিংয়ে।

এই ম্যাচে বাংলাদেশ খেলছে সবুজ উইকেটে। পিচে ঘাসের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই ছিল। সেসব ছাঁটা হয়নি শেষমেশ। যার ফলে গ্রিনটপ উইকেটে খেলা হবে এবার।

সবুজ উইকেট পেসারদের প্রতি বাড়তি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যে কারণে বাংলাদেশও এই ম্যাচে নেমেছে ৩ পেসার নিয়ে। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা ও এবাদত হোসেন।

তাসকিন এই ম্যাচ দিয়ে ১৭ মাসের বিরতি কাটালেন। অন্য ফরম্যাটে খেললেও চোট সমস্যার কারণে টেস্টের দীর্ঘতর এই ফরম্যাটে খেলা হচ্ছিল না তার। অবশেষে ২০২৪ সালের ডিসেম্বরের পর এই প্রথম টেস্ট খেলতে নামছেন তিনি।

এছাড়া দলে আর খুব বেশি পরিবর্তন নেই। বাংলাদেশ তাদের নিয়মিত টেস্ট একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তানের বিপক্ষে।