মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

বৃষ্টির পর আবার মাঠে খেলা, কমিয়ে আনা হলো ১৫ ওভার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ০৪:৩০

শেয়ার

বৃষ্টির পর আবার মাঠে খেলা, কমিয়ে আনা হলো ১৫ ওভার
ছবি সংগৃহীত

মিরপুরে চলমান তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হচ্ছে। তবে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৫ ওভারে নামিয়ে আনা হয়েছে।

এর আগে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশ ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান সংগ্রহ করেছিল। উইকেটে অপরাজিত ছিলেন লিটন দাস ২৫ রান এবং তাওহিদ হৃদয় ২ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দলকে ভালো অবস্থানে নিয়ে যান। ৩.১ ওভারে দলের রান ২১ থাকতেই ১৬ রান করে আউট হন সাইফ।

এরপরই বাংলাদেশের ইনিংসে ধস নামে। নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ দ্রুত আঘাত হানেন। তিনি পরপর দুই বলে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে ফেরান। হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হলেও তা শেষ পর্যন্ত পূরণ হয়নি।

বৃষ্টি বিরতির পর নতুন ওভার কাঠামোতে ম্যাচ আবার শুরু হওয়ার অপেক্ষায় এখন দুই দল ও দর্শকরা।