মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, দুই নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ২১:২৪

শেয়ার

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, দুই নতুন মুখ
ছবি: সংগৃহীত

চমক দিয়ে পাকিস্তান বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটের সফল ব্যাটার অমিত হাসান আর সাদা বলে সফল তানজিদ হাসান তামিম প্রথমবারের মতো ডাক পেয়েছেন লাল বলের দলে।

অমিত হাসান প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৪৯ এর বেশি গড় নিয়ে ১১ সেঞ্চুরিসহ ৩৬৫০ রানের মালিক।

বাংলাদেশ দলের হয়ে ৩৪টি ওয়ানডে আর ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ওপেনার তানজিদ হাসান তামিম প্রথমবার ডাক পেলেন টেস্ট দলে।

এদিকে, দীর্ঘ বিরতি কাটিয়ে সাদা পোশাকে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। স্কোয়াডে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে থাকছেন মুশফিক-লিটন এবং স্পিন আক্রমণে তাইজুল-মিরাজের সাথে ফিরেছেন নাঈম হাসান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী ৮ মে মিরপুরে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে এই লড়াই। সিলেটে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৬ মে।