সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর ফিফটির দেখা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তুলেছে ২৬৫ রান। ফলে জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৬৬ রান।
এর আগে চট্টগ্রামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং পাঠায় নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’উরকের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। আউট হওয়ার আগে ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার।
ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আগের ম্যাচে হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। ৫ বলে ১ রান করেন তিনি। ৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরান চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। কিন্তু এই জুটিটাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য।
চতুর্থ উইকেটে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। শুরুতে দেখে-শুনে ব্যাট করতে থাকলেও ক্রমেই কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। তাতেই বাড়তে থাকে বাংলাদেশের ইনিংস। জুটিতে দুজন মিলে তোলেন ১৬০ রান। তাতেই ভালো সংগ্রহের ভিত পেয়েছে টাইগাররা। ফিফটি পূরণের পর ৭৬ রানে থামেন লিটন।
আরও পড়ুন:








