শনিবার

৩০ মে, ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নতুন গণমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’ নিয়ে আসছেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ১৩:৫৭

শেয়ার

নতুন গণমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’ নিয়ে আসছেন সাকিব আল হাসান
ছবি সংগৃহীত

ক্রিকেটার থেকে ব্যবসায়ী ও রাজনীতিবিদ-বহুমাত্রিক পরিচয়ের সঙ্গে এবার নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। প্রকাশক হিসেবে তিনি চালু করতে যাচ্ছেন নতুন একটি ডিজিটাল সংবাদমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’।

বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। যুক্তরাষ্ট্রে বসেই তিনি এই নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শিগগিরই যাত্রা শুরু করবে প্ল্যাটফর্মটি।

‘বিয়ন্ড বাংলা’ হবে একটি দ্বিভাষিক সংবাদমাধ্যম। এখানে বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই সংবাদ প্রকাশ করা হবে। বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হলেও আন্তর্জাতিক পাঠকের কথা বিবেচনায় রেখে ইংরেজি কনটেন্টও সমান গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হলেও এর সার্বিক কার্যক্রমে সরাসরি তত্ত্বাবধান করবেন সাকিব নিজেই।

নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মে লিখিত সংবাদের পাশাপাশি ভিজ্যুয়াল কনটেন্টও থাকবে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা ও বিনোদনসহ বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশন করা হবে বলে জানিয়েছেন তিনি।

উদ্যোগটি সম্পর্কে সাকিব বলেন, চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার।

বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠিত একজন তারকা হিসেবে পরিচিত সাকিব এবার গণমাধ্যমে প্রবেশ করে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই উদ্যোগ দেশের ডিজিটাল মিডিয়া অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।



banner close
banner close