বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

৪৮ দলের পূর্ণ হলো ২০২৬ বিশ্বকাপের তালিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ১৬:৩৯

শেয়ার

৪৮ দলের পূর্ণ হলো ২০২৬ বিশ্বকাপের তালিকা
ছবি সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে সব ৪৮ দলের নাম নিশ্চিত হয়েছে। ৪২ দল আগেই টিকিট নিশ্চিত করেছিল, বাকি ৬ দল নির্ধারিত হয়েছে প্লে-অফ ফাইনালের মাধ্যমে। সর্বশেষ বলিভিয়া-ইরাক ম্যাচে জয়ী ইরাকের সঙ্গে পূর্ণ হলো বিশ্বকাপের ৪৮ দলের তালিকা।

মহাদেশভিত্তিক বণ্টনের ভিত্তিতে ইউরোপ থেকে সর্বাধিক ১৬ দল অংশ নিচ্ছে। আফ্রিকা ১০ দল, এশিয়া ৯ দল, উত্তর ও লাতিন আমেরিকা ৬টি করে দল এবং ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড একক প্রতিনিধি হিসেবে খেলবে।

এশিয়া থেকে খেলবে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ইরাক। আফ্রিকা থেকে অংশ নিয়েছে আলজেরিয়া, কেপ ভার্দে, ডিআর কঙ্গো, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, সাউথ আফ্রিকা ও তিউনিশিয়া।

উত্তর আমেরিকা থেকে টিকিট পেয়েছে কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কুরাসাও, হাইতি ও পানামা। লাতিন আমেরিকা প্রতিনিধিত্ব করছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে। ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড অংশ নিচ্ছে।

ইউরোপের ১৬ দল হলো অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও তুরস্ক।



banner close
banner close