বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ১০:৪৬

শেয়ার

প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে হারাল আর্জেন্টিনা
ছবি সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে শেষ প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল শিরোপা রক্ষার মিশনে দেশ ছাড়ার আগে তাদের চূড়ান্ত প্রস্তুতি পর্ব।

দ্বিতীয় প্রীতি ম্যাচে শুরু থেকেই খেলেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের চতুর্থ মিনিটে হুলিয়ান আলভারেজকে গোল করিয়ে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে মেসি নিজেও একটি গোল করেন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৬তম গোল।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে নিজে শট না নিয়ে ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে বলটি ছেড়ে দেন মেসি। ওতামেন্দি সেই সুযোগ কাজে লাগান। ৬৮তম মিনিটে জাম্বিয়ার আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভ্যালেন্তিন বারকো আরেকটি গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

প্রথম প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলার পর এই ম্যাচে প্রথম একাদশে নামেন মেসি। ধারণা করা হচ্ছে, দেশের মাটিতে এটি ছিল তার শেষ ম্যাচ। এছাড়া বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওতামেন্দির জন্যও এটি ছিল ঘরের মাঠে শেষ ম্যাচ।



banner close
banner close