আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ১৫ সদস্যের দুটি পৃথক স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দুই ফরম্যাটের জন্যই আলাদা দল নির্ধারণ করা হয়েছে।
চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনার। ও’রুর্ককে ওয়ানডে দলে রাখা হয়েছে, টিকনার টি-টোয়েন্টি দলে। আর ফিশার দুই ফরম্যাটেই ডাক পেয়েছেন। তবে মিচেল স্যান্টনার আইপিএল খেলায় অংশ নেওয়ায় এই সফরে থাকছেন না। তাঁর অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম।
ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
টি-টোয়েন্টি স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।
আরও পড়ুন:








