রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
কাজী নজরুল বাংলাদেশের, কিন্তু তার বার্তা পুরো মানবজাতির জন্য: সংস্কৃতিমন্ত্রী পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

সরকারি বেতনের আওতায় ১২৯ ক্রীড়াবিদ, প্রথম ধাপে নেই ক্রিকেট-ফুটবল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১৮:২৮

শেয়ার

সরকারি বেতনের আওতায় ১২৯ ক্রীড়াবিদ, প্রথম ধাপে নেই ক্রিকেট-ফুটবল
ছবি সংগৃহীত

জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হচ্ছে। আপাতত এই তালিকায় থাকছেন না ক্রিকেটার বা ফুটবলাররা।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তারাই এই ক্রীড়া ভাতা পাবেন। প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তালিকা পর্যালোচনা করা হবে। পারফরম্যান্স ধরে রাখতে না পারলে তালিকা থেকে বাদ পড়তে হবে, আর ভালো করলে নতুনদের অন্তর্ভুক্ত করা হবে।

প্রথম ধাপে যে ক্রীড়াগুলোর খেলোয়াড়রা বেতন পাবেন, সেগুলো হলো-আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, ব্রিজ ও ফুটসাল।

এপ্রিলের প্রথম সপ্তাহে আরও ক্রীড়াবিদের তালিকা যুক্ত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ক্রিকেটাররা তুলনামূলকভাবে আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় আপাতত অবহেলিত ও পিছিয়ে থাকা ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।