রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
কাজী নজরুল বাংলাদেশের, কিন্তু তার বার্তা পুরো মানবজাতির জন্য: সংস্কৃতিমন্ত্রী পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

ফুটবল শিরোপা নিয়ে সেনেগাল-মরক্কো দ্বন্দ্ব কূটনৈতিক পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ১৭:০৩

শেয়ার

ফুটবল শিরোপা নিয়ে সেনেগাল-মরক্কো দ্বন্দ্ব কূটনৈতিক পর্যায়ে
ছবি সংগৃহীত

আফ্রিকার দুই ফুটবল পরাশক্তি সেনেগাল ও মরক্কোর মধ্যে ফুটবল শিরোপা নিয়ে সৃষ্ট বিরোধ কূটনৈতিক পর্যায়ে পৌঁছেছে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের আপিল বোর্ড গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে বিজয়ী ঘোষণা করার পর দুই দেশের সম্পর্কে চিড় ধরেছে। ধর্ম, বাণিজ্য ও সাংস্কৃতিক মিল থাকা সত্ত্বেও এই ক্রীড়া বিরোধ এখন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি করেছে।

গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল ম্যাচে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ম্যাচের এক পর্যায়ে মরক্কোকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা স্টপেজ টাইমে ১৫ মিনিট মাঠের বাইরে অবস্থান নেয়। ওই সময় ভক্তরাও মাঠে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়। পরবর্তীতে খেলা পুনরায় শুরু হলে সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি পেনাল্টি রুখে দেন এবং অতিরিক্ত সময়ে সেনেগাল ম্যাচের একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে।

তবে ম্যাচ শেষ হওয়ার দুই মাস পর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের আপিল বোর্ড ওই ম্যাচে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে। এই রায়ের পর সেনেগাল ফুটবল ফেডারেশন তা প্রত্যাখ্যান করে এবং এটিকে ক্রীড়াঙ্গনের আইন ও নিয়মের পরিপন্থী বলে অভিহিত করে। সেনেগাল সরকারের পক্ষ থেকেও এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয় এবং বিষয়টি কূটনৈতিক পর্যায়ে তোলা হয়।

অপরদিকে মরক্কোর ফুটবল ফেডারেশন ও সরকার সিএএফের এই রায়কে স্বাগত জানিয়েছে। মরক্কোর ক্রীড়া কর্তৃপক্ষ বলেছে, সিদ্ধান্তটি নিয়ম অনুযায়ী নেওয়া হয়েছে এবং তারা এটিকে মেনে নিয়েছে। তবে সেনেগালের ক্রীড়াঙ্গন ও সাধারণ জনগণের মধ্যে এই রায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ধর্ম, বাণিজ্য ও সংস্কৃতিতে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দুই দেশের মধ্যে ফুটবলকে কেন্দ্র করে এই বিরোধ আঞ্চলিক ক্রীড়াঙ্গনের প্রশাসনিক জটিলতাকে সামনে এনেছে। আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সিএএফ এই রায়ের মাধ্যমে একটি অভূতপূর্ব সিদ্ধান্ত দিয়েছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়া আইনের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

বর্তমানে এই বিরোধ কেবল ক্রীড়াঙ্গনেই সীমাবদ্ধ না থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলতে শুরু করেছে। সেনেগাল ও মরক্কোর মধ্যে দীর্ঘদিনের ঐক্য ও সহযোগিতার সম্পর্ক এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে মূল্যায়নের মুখে পড়েছে।