বৃহস্পতিবার

১৯ মার্চ, ২০২৬ ৫ চৈত্র, ১৪৩২

কাম্প ন্যুতে সাত গোল বার্সেলোনার, কোয়ার্টার ফাইনালে নিশ্চিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ০৮:০৮

শেয়ার

কাম্প ন্যুতে সাত গোল বার্সেলোনার, কোয়ার্টার ফাইনালে নিশ্চিত
ছবি সংগৃহীত

প্রথম লেগে সেন্ট জেমস পার্কে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে কাম্প ন্যুয়ে নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর এই ম্যাচে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কাতালান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলের জয় পায় হ্যান্সি ফ্লিকের দল।

বুধবার রাতের ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। ৬ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ১৭ মিনিটে মার্ক বের্নাল ব্যবধান দ্বিগুণ করলে স্বাগতিকরা আরও এগিয়ে যায়। তবে ২২ মিনিটে অ্যান্থনি এলাঙ্গা একটি গোল শোধ করেন। ৩২ মিনিটে আবারও এলাঙ্গা সমতা আনেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে লামিন ইয়ামাল গোল করলে ৩-২ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ৫১ মিনিটে ফারমিন লোপেজ ব্যবধান বাড়িয়ে দলকে ৪-২ তে নিয়ে যান। এরপর ৫৬ ও ৬০ মিনিটে পরপর দুই গোল করে বসেন রবার্ট লেভান্ডোভস্কি। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা, ফলে ৭-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

পরিসংখ্যান বলছে, পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখে খেলে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে মোট ১৮টি শট নেয় তারা, যার ১৩টি লক্ষ্যে ছিল। শেষ আটে অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে বার্সেলোনা।



banner close
banner close