শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

গুরুতর আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হলো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ২১:৪৭

আপডেট: ১৩ মার্চ, ২০২৬ ২২:০৩

শেয়ার

গুরুতর আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হলো হাসপাতালে
ছবি: সংগৃহীত

বাংলাদেশি ব্যাটার লিটন দাসের খেলা শটে ৪ বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হুসাইন তালাত। এরপরই তাকে মাঠেই দ্রুততম সময়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর চোটের গভীরতা বুঝতে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। এরপরের ওভারেই বজ্রবৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

শুক্রবার সন্ধ্যার পর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে এ ঘটনা ঘটে।

দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কাভার থেকে সেটা ৪ হওয়া থেকে বাঁচানোর জন্য বলের পেছনে ছোটেন পাকিস্তানি ফিল্ডার হুসাইন তালাত। ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে ফ্লিট করে বলটি ভেতরে টেনে পাঠান, তবে শেষ পর্যন্ত সেটা চার হয়ে যায়। বল মাঠের ভিতরে পাঠানোর পর নিজেকে সামলাতে না পেরে কাঁধে গুরুতর আহত হন।

গুরুতর আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হলো হাসপাতালে

মূলত, বাউন্ডারি লাইনের কাছে থাকা গ্যালারির দেওয়ালে আঘাত লাগার পরে ঘুরে পড়ে যান হুসাইন তালাত। তখন মাথায় ও ঘাড়ে বাজেভাবে আঘাত পান তিনি। ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিকেল টিম দ্রুত তালাতের কাছে পৌঁছান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি উঠতেও পারছিলেন না।



banner close
banner close