টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরে মাইলফলক স্পর্শ করেছেন সিমরন হেটমার। ওয়েষ্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান আজ ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাত্র ১২ বল মোকাবেলা করে একটি চার আর দুটি ছক্কার সাহায্যে ২৭ রানের বিধংসী ইনিংস খেলেন।
এদিন ২টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ১৯টি ছক্কা হাঁকান হেটমার। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি ছক্কা হাঁকান পাকিস্তানের তারকা ওপেনার শাহিবজাদ ফারহান।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। ২০১২ সালের বিশ্বকাপে ১৬টি ছক্কা হাঁকান ক্রিস গেইল।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ৬৩টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েষ্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল।
বিশ্বকাপে ৪৭ ম্যাচে অংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫০টি ছক্কা হাঁকান ভারতীয় সাবেক অধিনায়ক হিটম্যান খ্যাত রোহিত শর্মা। ৪২ ম্যাচে ৪৪টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার।
আরও পড়ুন:








