নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডের হারে ইংল্যান্ডের চেয়েও যেন বেশি খুশি হলো পাকিস্তান। বাবর-শাহীনদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা যে এখনও টিকে রয়েছে ইংল্যান্ডের এই জয়ে। তবে ব্যাপারটি যতটা সহজ মনে হচ্ছে, ততটাও সহজ নয়। সেমিফাইনালে যেতে হলে এখন কোন সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে, দেখে নেওয়া যাক।
নিউজিল্যান্ডের সুপার এইট পর্ব শেষ। অপেক্ষা এবার সেমিফাইনালের যাওয়ার অঙ্ক মেলাবার। আর পাকিস্তানের বাকি আছে একটি ম্যাচ, সেটি শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে বিদায় নিয়েছে। শেষ ম্যাচটি তাই তাদের জন্য কেবল নিয়মরক্ষার। তবে পাকিস্তানের জন্য এই ম্যাচই হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সুপার এইটের শুরুতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপর কিউইরা হারায় শ্রীলঙ্কাকে। তাতে নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ৩। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায়, তাদেরও পয়েন্ট হবে ৩। তবে রান রেটে নিউজিল্যান্ড পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে। নিউজিল্যান্ডের রান রেট +১.৩৯০, পাকিস্তানের -০.৪৬১। তাই পাকিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে।
পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বাবররা যদি আগে ব্যাট করেন, তাহলে শ্রীলঙ্কাকে হারাতে হবে অন্তত ৬৪ রানের ব্যবধানে। আবার শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে, তাহলে পাকিস্তানকে লক্ষ্য তাড়া করতে হবে ১৩.১ ওভারের মধ্যে। অন্যথায় জিতেও লাভ হবে না, নিউজিল্যান্ড চলে যাবে সেমিফাইনালে আর বিদায় নেবে পাকিস্তান।
পাকিস্তানের সেমিফাইনালের সমীকরণের সাথে ঝুলে আছে সেমিফাইনালের ভেন্যুও। পাকিস্তান সেমিফাইনালে উঠলে একটি সেমিফাইনাল হবে কলম্বোয়। আর তা না হলে সেমিফাইনাল বা ফাইনাল সব ম্যাচই হবে ভারতে।
শ্রীলঙ্কা যেহেতু বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে, তাই কলম্বোয় সেমিফাইনাল আয়োজন করতে হবে কি না তার জন্য শুধু পাকিস্তানের দিকেই আপাতত তাকিয়ে আছে আইসিসি। পাকিস্তান সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হবে কলকাতায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
আরও পড়ুন:








