শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ পাকিস্তান-নিউজিল্যান্ড লড়াই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫১

শেয়ার

 টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ পাকিস্তান-নিউজিল্যান্ড লড়াই
ছবি: সংগৃহীত

২০ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের গ্রুপপর্বের লড়াই শেষে শিরোপার দৌড়ে টিকে রইলো ৮ দল। আজ থেকে মাঠে গড়াচ্ছে সুপার এইটের খেলা। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে সেমিফাইনালে ওঠার জন্য লড়াই করবে দলগুলো। প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সেমিফাইনাল।

প্রথম দিনের ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে 'এ' গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছিল পাকিস্তান। অন্যদিকে গ্রুপ 'ডি' থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছিল নিউজিল্যান্ড।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কিউইদের জন্য স্বস্তির খবর হতে পারেন অধিনায়ক মিচেল স্যান্টনারের ইনজুরি থেকে ফেরা। আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে কিউই অধিনায়ককে।

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের অতীতের সমীকরণে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান। ক্রিকেটের এই সংক্ষিপ্ত বৈশ্বিক আসরে এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে নিউজিল্যান্ডের ২ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৫টি।



banner close
banner close