রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ

চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ২০:০৭

শেয়ার

চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের লক্ষ্য
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে উড়ছে বাংলাদেশ। টানা পাঁচ ম্যাচ জিতে মূলপর্ব এক প্রকার নিশ্চিতই করে রেখেছিল বাংলাদেশ। এরপর শুক্রবার যুক্তরাষ্টের বিপক্ষে জিতে বিশ্বকাপের টিকিট কাটে টাইগ্রেসরা। সুপার সিক্স শেষ হতে এখনো এক ম্যাচ বাকি, প্রতিপক্ষ শক্তিশালী নেদারল্যান্ডস। বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত করেছে ডাচরাও।

ডাচদের হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে বাছাই শেষ করতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেছেন, বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হলেও দলের লক্ষ্য এখনো পূরণ হয়নি। শেষ ম্যাচ জিতে হতে চান চ্যাম্পিয়ন।

আজ (শনিবার) নাহিদা বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা টানা ছয় ম্যাচ জিততে পেরেছি। আমাদের আরেকটা ম্যাচ আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জয়ের ধারা বজায় রেখে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’

তিনি আরও যোগ করেন, ‘একটা দল হিসেবে আলহামদুলিল্লাহ আমরা তিনটা বিভাগেই ভালো করছি। ব্যাটাররা খুবই ভালো করছে, তারা খুব ভালো ফর্মে রয়েছে। আশা করি তারা এই ফর্মটা ধরে রাখবে। বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের চার থেকে পাঁচ মাসের একটা সময় রয়েছে। আমরা চেষ্টা করব সেরা প্রস্তুতিটা নিয়ে বিশ্বকাপে যাওয়ার জন্য।’