রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

ওসমান হাদির মৃত্যুতে বাফুফে ও বিসিবির শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৮:২১

শেয়ার

ওসমান হাদির মৃত্যুতে বাফুফে ও বিসিবির শোক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি প্রায় এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের দুই ক্রীড়াঙ্গনের শীর্ষ সংস্থা।

হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় শাহাদাত বরণ করেছেন। পরে দেশের ফুটবল ও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে ও বিসিবি শোক জানিয়েছে।

রাত ১২টার দিকে ফেসবুক পেজে হাদির ছবি যুক্ত করে বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।’

প্রায় একই সময়ে শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।