মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা চীনের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতায় চাপে যুক্তরাষ্ট্র বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা: সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ৭৭

কোনো প্রতিপক্ষই সহজ নয়: স্কালোনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৮

শেয়ার

কোনো প্রতিপক্ষই সহজ নয়: স্কালোনি
সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখতে রাজি নন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এই আসরের গ্রুপ পর্ব শেষে কঠিন সব দলগুলোর মুখোমুখি হতে হবে জানিয়ে সতর্কবার্তাও দিয়েছেন আলবিসেলেস্তে বস।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আসন্ন বিশ্বকাপের ড্র। ‘জে’ গ্রুপে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে জর্ডান, অস্ট্রিয়া ও আলজেরিয়াকে।

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে সোনালি ট্রফি নিয়ে মঞ্চে হাজির হন স্কালোনি। তিনি বলেন, 'আমরা সর্বোচ্চটা দেবো এবং গত বিশ্বকাপে যা করেছিলাম তাই করার চেষ্টা করবো, যেটা হলো নিজেদের সাধ্যের সবটুকু দেয়া, কোনোভাবেই হাল না ছাড়া।'

স্কালোনি বলেন, '২০২২ বিশ্বকাপের মতো, আমরা বলবো কোনো প্রতিপক্ষই সহজ নয়। আপনাকে ম্যাচগুলো খেলতে হবে। এটা পার করতে পারলে পরে গ্রুপ ‘এইচ’ এর সঙ্গে লড়াই, এক ধাপ থেকে পরের ধাপের পথটা কঠিন। তবে প্রথমে আমাদের গ্রুপ পর্বের চ্যালেঞ্জ পার করতে হবে, এরপর দেখবো।'

সবশেষ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর একের পর এক জয় তুলে নিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে তারা। তবে আসরের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারের সেই তিক্ত স্মৃতি এখনও ভুলতে পারেননি স্কালোনি। তাই কোনো প্রতিপক্ষকেই একেবারে সহজ ভাবে নিতে রাজি নন তিনি।