মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা চীনের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতায় চাপে যুক্তরাষ্ট্র বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা: সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ৭৭

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের সাথে যুক্ত হলেন পলাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১১:১৫

শেয়ার

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের সাথে যুক্ত হলেন পলাশ
ছবি: সংগৃহীত

বিপিএলের আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তি বাড়ানো শুরু করে। যদিও নিলাম শেষে তাদের দল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

আসন্ন বিপিএলে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তাকে নিয়োগ দেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছে নোয়াখালী এক্সপ্রেস।

এই অভিনেতাকে দায়িত্ব দেয়ার বিষয়ে নোয়াখালী এক্সপ্রেস ফেসবুক পোস্টে লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।’ জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পলাশ।