মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা চীনের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতায় চাপে যুক্তরাষ্ট্র বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা: সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ৭৭

না ফেরার দেশে চলে গেছেন রবিন স্মিথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫ ২২:০৮

শেয়ার

না ফেরার দেশে চলে গেছেন রবিন স্মিথ
সংগৃহীত ছবি

অন্যলোকে রবিন স্মিথ। ইংল্যান্ডের সাবেক এ ব্যাটসম্যান গত সোমবার রাতে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। আশি ও নব্বইয়ের দশকে দ্রুতগতির বোলিং মোকাবিলায় সুনাম কুড়িয়েছিলেন স্মিথ। চুলের ছাঁটের জন্য ‘জাজি’ নামে ডাকত তাকে।

৬২ বছরের স্মিথ ইংল্যান্ডের জার্সিতে ৬২ টেস্টে ৪৩.৬৭ গড়ে ৯ সেঞ্চুরিসহ চার হাজার ২৩৬ রান করেছেন। আর ৭১ ওয়ানডেতে ৩৯.০১ গড়ে চার সেঞ্চুরিসহ সংগ্রহ করেন দুই হাজার ৪১৯ রান। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন স্মিথ। স্মিথের সাবেক হ্যাম্পশায়ার সতীর্থ কেভান জেমসের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’।