রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

আফ্রিদিকে হটিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড রোহিতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৭:১১

শেয়ার

আফ্রিদিকে হটিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড রোহিতের
ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক এখন ভারতের রোহিত শর্মা। ৩৫১টি ছক্কা হাঁকিয়ে এতদিন শীর্ষে ছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। সেই রেকর্ড নিজের দখলে নিলেন রোহিত।

রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫১ বলে ৫৭ রান করেন রোহিত শর্মা। এই ইনিংস খেলার পথে ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। রোহিতের ওয়ানডে ছক্কা হয়েছে ৩৫২টি। আফ্রিদির চেয়ে ১০০ ইনিংস কম খেলে আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন রোহিত।

তবে আফ্রিদির চেয়ে বেশি বল খেলেছেন রোহিত। ৬ হাজার ৮৯২ বল খেলে ৩৫১টি ছক্কা হাঁকান আফ্রিদি। সেখানে রোহিত বল খেলেছেন ১২ হাজার ৩২১টি।

২০১০ সালে জয়াসুরিয়া ছক্কার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। ১৫ বছর পর সেই রেকর্ড নিজের দখলে নিলেন রোহিত।

ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা

রোহিত শর্মা- ৩৫২* ছক্কা

শহিদ আফ্রিদি- ৩৫১ ছক্কা

ক্রিস গেইল- ৩৩১ ছক্কা

সনাৎ জয়াসুরিয়া- ২৭০ ছক্কা

মহেন্দ্র সিং ধোনি- ২২৯ ছক্কা