মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা চীনের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতায় চাপে যুক্তরাষ্ট্র বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা: সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ৭৭

সাইফউদ্দিনের দুর্দান্ত ফিনিশিংয়ে সমতায় ফিরল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ২২:১৪

শেয়ার

সাইফউদ্দিনের দুর্দান্ত ফিনিশিংয়ে সমতায় ফিরল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে সিরিজ হারানোর শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিনরা। দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লিটন বাহিনী।

শনিবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল আইরিশরা। জবাব দিতে নেমে ২ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

চ্যালেঞ্জিং লক্ষ্য করতে নেমে শুরুটা ভালো করলেও ২৬ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। ১০ বলে ৭ রান করে রান আউট হন তানজিদ তামিম। তবে অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন পারভেজ ইমন।

তাকে সঙ্গ দেন অধিনায়ক লিটন কুমার দাস। ৪৩ বলে ৬০ রানের জুটি গড়ে তারা। তবে ফিফটি তুলতে পারেননি ইমন। ২ ছক্বা ও ৫ বাউন্ডারিতে ২৮ বলে ৪৩ রান করে ক্যাচ আউট হন তিনি। কিন্তু ৩৪ বলে ফিফটি তুলে নেন লিটন।

ফিফটির বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তিনি। ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৩৭ বলে ৫৭ রান করেন টাইগার অধিনায়ক। এদিন ইনিংস লম্বা করতে পারেননি সাইফ হাসানও। ১৭ বলে ২২ রান করে ফেরেন তিনি।

এরপর মাত্র ৬ রান করে হৃদয় আউট হলে কিছুটা চাপে পড়ে টাইগাররা। তবে পিচে এসেই ২ বলে ৬ রান তুলে নেন সাইফউদ্দিন। এতে ১২ বলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৬ রান। ৫ রান করে সোহান আউট হলেও দাপুটে ব্যাটিংয়ে ১০ রান তুলে নেন সাইফ। এতে শেষ ৬ বলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩ রান।

শেষ পর্যন্ত শেখ মাহেদীর ৩ বলে ৮ রান এবং সাইফউদ্দিনের ৭ বলের অপরাজিত ১৭ রানে ভর করে ২ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন পল স্ট্রালিং ও টিম টেক্টর। তবে ইনিংস লম্বা করতে পারেননি দুজনের কেউই। ১৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন পল স্ট্রালিং। তানজিম সাকিবের বলে ক্যাচ আউট হন তিনি। অন্যদিকে ২৫ বলে ৩৮ রান করে আউট হন টিম টেক্টর।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হ্যারি টেক্টরও। ১১ বলে ১১ রান করে ফেরেন তিনি। এতে ৮৯ রানে ৩ উইকেট হারায় আইরিশরা। তবে দলের হাল ধরেন লরকান ট্যাকার। তাকে সঙ্গ দিয়ে রান তুলতে থাকে জর্জ ডকরেল।

দুজনের ৩৮ বলে ৪৬ রানের জুটিতে ১৮তম ওভারে ১৫০ রানের কোটা পূরণ হয় আয়ারল্যান্ডের। ১৯তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন ডকরলে। দুর্দান্ত ক্যাচে ২১ বলে ১৮ রান করা ব্যাটারকে ফেরান তানজিদ তামিম।