বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

সর্বশেষ
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ: সিইসি সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব বিএনপির বিরুধে প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিড়ে ফেলার অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর যদি কোনো ষড়যন্ত্র না হয়, তাহলে জয়ের বিষয়ে আমরা আশাবাদী: ডা. তাহের দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি নির্বাচনে ভরাডুবি হবে- এমন হতাশায় একটি দলের কর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে: এহসানুল মাহবুব জুবায়ের

ব্রাজিলের স্বপ্ন ভেঙে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১২:২১

আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫ ১৩:২৪

শেয়ার

ব্রাজিলের স্বপ্ন ভেঙে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল
ছবি: সংগৃহীত

চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৯ সালে শেষবার শিরোপা জিতেছিলো তারা। এবার পঞ্চম ট্রফি জেতার মিশনে ছিল সেলেসাওরা। কিন্তু পর্তুগালের কাছে হেরে ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে গেল।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে সোমবার পর্তুগাল টাইব্রেকারে ৬-৫ গোলে ব্রাজিলকে হারিয়েছে।

শুরু থেকে ব্রাজিল একাধিক সুযোগ নষ্ট করে। অ্যাঞ্জেলো কান্দিদোর শট গোলবার ঘেষে যায়। অন্য পাশে আনিসিও কাবরালও সুযোগ কাজে লাগাতে পারেননি।

ব্রাজিল প্রথম লক্ষ্যে শট নেয় ২০ মিনিটে। ডেলের ওই শট রুখে দেন পর্তুগিজ কিপার রোমারিও কুনহা। ব্রাজিলিয়ান কিপার জোয়াও পেদ্রো পর্তুগালকে এগিয়ে যেতে দেননি। মাউরো ফুরতাদোর চেষ্টা নস্যাৎ করেন তিনি।

প্রথমার্ধের মতো বিরতির পরেও বল দখলে এগিয়ে ছিলো ব্রাজিল। কিন্তু পরিষ্কার সুযোগ তারা তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দারুণ দলগত প্রচেষ্টায় পর্তুগালের প্রথম সুযোগ আসে। সান্তিয়াগো ভার্দির জোরালো শট গোলবারের পাশ দিয়ে যায়।

ইনাসিও বক্সের বাইরে থেকে শট নেন। ব্রাজিলিয়ান কিপার সহজে তা ধরে ফেলেন।

নির্ধারিত সময়ের পর ম্যাচ গোলশূন্য ছিলো। পর্তুগাল জিতে যায় পেনাল্টি শুটআউটে। দেশের ইতিহাসে প্রথমবার তারা ফাইনালে ওঠে। ১৯৮৯ সালে তৃতীয় হওয়া ছিলো তাদের সেরা সাফল্য।

ফাইনালে পর্তুগাল খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।



banner close
banner close