শনিবার

২৩ মে, ২০২৬ ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১২:১১

আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ ১২:২০

শেয়ার

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম। এবার তারই পথ ধরলেন আরেক অভিজ্ঞ তারকা লিটন দাস। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ম্যাজিক ফিগারের দেখা পেলেন। জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ছুটছে ৪০০ রানের পথে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ উইকেট স্বাগতিকরা ৩৯৭ রান করেছে।

চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই পুরো নজরটা ছিল মুশফিকের দিকে। তবে নিজেকে আড়াল হতে দিলেন না লিটন। অন্যান্য ফরম্যাটের চেয়ে টেস্টে তিনি সবসময়ই ধারাবাহিক। গতকাল লিটন প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। বৃহস্পতিবার সেঞ্চুরি করে নিজের মাইলফলক ম্যাচটা রাঙালেন পূর্বসূরীর মতো।

বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার এর আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ম্যাজিক ফিগার পাননি লিটনসেই খরা কাটালেন ১৪ মাস পরটেস্টের পঞ্চম সেঞ্চুরি পাওয়ার পথে ১৬০ বলের ইনিংসে তিনি সাতটি চারদুটি ছক্কা হাঁকিয়েছেন

এই মুহূর্তে লিটনের সাথে ক্রিজে ৩৪ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ।



banner close
banner close