বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

হংকংয়ের বিপক্ষে আশাবাদী শমিত সোম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ১০:০০

শেয়ার

হংকংয়ের বিপক্ষে আশাবাদী শমিত সোম
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ে কানাডা থেকে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মিডফিল্ডার শমিত সোম। টিম হোটেলে উঠেই তিনি জানিয়েছেন, হংকং ও চায়নার বিপক্ষে ম্যাচে ভালো কিছু করার প্রত্যাশা তার।

এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ সামনে রেখেই মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেন কানাডিয়ান লিগে খেলা শোমিত।

হংকংয়ের বিপক্ষে জয় পেতে আশাবাদী এই প্রবাসী ফুটবলার। যদিও এখনো বাছাই পর্বে কোনো জয় পায়নি বাংলাদেশ।

শমিত বলেন, 'আমি আশাবাদী যে আমরা ভালো খেলতে পারব। প্রতিপক্ষ শক্তিশালী, তবে আমরা দুই ম্যাচেই জয় পেতে পারি। দেখা যাক কী হয়।' নিজের প্রস্তুতি নিয়ে তিনি যোগ করেন, “আমার বিশ্বাস প্রস্তুতি দারুণ হবে। আমি খুবই রোমাঞ্চিত। আশা করি স্টেডিয়ামে দেখা হবে। ইনজুরি নিয়ে এখন কোনো সমস্যা নেই, পুরোপুরি ফিট আছি।”



banner close
banner close