বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

দুবাইয়ে সিরিয়াকে হারালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ০৬:৩৩

শেয়ার

দুবাইয়ে সিরিয়াকে হারালো বাংলাদেশ
বাংলাদেশের মেয়েদের দারুণ জয়

আগামী ১৩ অক্টোবর জর্ডানে এএফসি -১৭ নারী টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ -১৭ দল সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছে। আরব আমিরাত ফুটবল ফেডারেশন সংলগ্ন মাঠে আজ রাতে অনুষ্ঠিত সিরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অর্পিতা বিশ্বাসরা - গোলে জিতেছেন।

বাংলাদেশ দুই অর্ধে একটি করে গোল করে। দুবাই থেকে নারী দলের মিডিয়া অফিসারের দেয়া তথ্য অনুযায়ী দুই গোলই আলপী আক্তারের। ম্যাচের আয়োজক আরব আমিরাত ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ফলাফল প্রদান করেনি৷ এজন্য বাফুফে গোলদাতা গোলের সময়ের তথ্য দিতে পারেনি।

বাংলাদেশ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে। এই বছরের মার্চ উইন্ডোতে বাংলাদেশ সিনিয়র দল দুবাইয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। সাবিনা, ঋতুপর্ণারা না থাকায় অনভিজ্ঞ দল নিয়ে বাটলার দুই ম্যাচই হেরেছিল। এবার সাইফুল বারী টিটু -১৭ দলকে জেতাতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ দল ১০ অক্টোবর জর্ডানের উদ্দেশ্যে দুবাই ছাড়বে। -১৭ দলের তিন কোচিং স্টাফের দুবাইয়ের ভিসা হয়নি। তারা সরাসরি জর্ডানে পৌঁছাবেন এখন। এএফসি -১৭ টুর্নামেন্টের মুল পর্বে খেলতে হলে জর্ডান চাইনিজ তাইপের গ্রুপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হবে।



banner close
banner close