শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

সাইফ-ঝড়ে বাংলাওয়াশ আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ০০:২৯

শেয়ার

সাইফ-ঝড়ে বাংলাওয়াশ আফগানিস্তান
ফাইল ছবি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।

আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্য সামনে রেখে টাইগাররা কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত সাইফ হাসানের আগুনে ইনিংসে ভর করে ১৮ ওভারে ম্যাচ শেষ করে ফেলে জয়ের পতাকা তোলে।

ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পাওয়ারপ্লেতে সাইফের ছক্কায় ম্যাচের গতি বাড়ে। তানজিদ ৩৩ রান করে আউট হওয়ার পর জাকের আলী ও সাইফ দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।

ইনিংসের শেষদিকে সাইফের ব্যাটে আসে ফিফটি, যেটি তার আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। আহমেদজাইয়ের ওভারে একাই নেন ১৫ রান, যার একটি ছক্কা গ্যালারির ছাদে গিয়ে পড়ে, সেই ছক্কাই তাকে নিয়ে যায় ৫০ রানের মাইলফলকে। শেষদিকে নুরুল হাসানের ছক্কায় সহজ জয় পায় বাংলাদেশ।

আগে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে তোলে ১৪৩ রান। দলের হয়ে দারউইশ রাসুলি ৩২, সেদিকউল্লাহ আতাল ২৮ ও মুজিব উর রেহমান অপরাজিত ২৩ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফউদ্দিন নেন ৩ উইকেট, নাসুম ও তানজিম নেন ২টি করে।

এই জয়ে ২০১৮ সালের দেরাদুনে পাওয়া ধবলধোলাইয়ের প্রতিশোধও নিল বাংলাদেশ। সেবার পূর্ণশক্তির দল নিয়ে আফগানদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল দলটা। এরপর ২০২৩ সালে ২-০ ব্যবধানে রশিদ খানদের সিরিজ হারানো গিয়েছিল বটে, কিন্তু ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের শোধটা তোলা হয়নি। অধরা সে শোধটা বাংলাদেশ তুলল আজ।



banner close
banner close