রবিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ২০:২৩

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৪৪

শেয়ার

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই অধিনায়ক লিটন
ছবি: সংগৃহীত

জয় দিয়ে সুপার ফোর শুরু করা বাংলাদেশের সামনে ফাইনালের টিকিট কাটার বড় সুযোগ। আজ ভারতকে হারাতে পারলে সেই পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। অধিনায়ক লিটন দাস খেলছেন না। অধিনায়কত্ব করছেন জাকের আলি।

একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী ও লিটন দাস।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।



banner close
banner close