সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ ২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ইসির প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ জীবননগর সীমান্তে চার পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, ভ্যান জব্দ জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে আট শিশুসহ আটক ২৩ বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর বগুড়ায় ডিবির অভিযানে কিশোর গ্যাং লিডার সুইটসহ গ্রেপ্তার দুই

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ১৬:৩০

শেয়ার

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড
ছবি সংগৃহীত

শনিবার রাতে আল আহলির কাছে টাইব্রেকারে ৩-৫ গোলে হেরে সৌদি সুপার কাপের শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করেছে আল নাসর। ক্লাবের হয়ে শিরোপা জেতা না হলেও হংকং স্টেডিয়ামে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের জার্সিতে ন্যুনতম ১০০টি করে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন সিআর সেভেন।

আল আহলি ও আল নাসরের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় শেষে ২-২ গোলে ড্র ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলে হেরে যায় আল নাসর। এর আগে ম্যাচের প্রথমার্ধে আল আহলির বিপক্ষে গোল পান রোনালদো। ৪১তম মিনিটে টাইব্রেকারে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এটি ছিল আল নাসরের হয়ে তার ১০০তম গোল।

অর্থাৎ সেই গোলের মাধ্যমে চার ক্লাবের হয়ে অন্তত ১০০টি করে গোল করার রেকর্ড স্পর্শ করেন ৪০ বছরের রোনালদো। এর আগে ক্যারিয়ারের শুরুতে ম্যানচেস্টার ইউনাডেটের হয়ে করেছেন ১৪৫ গোল। পরবর্তীতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৪৫০টি গোল করেন। এরপর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেন সিআর সেভেন।

ইতিহাসে তিনজন ফুটবলার আছেন, যারা অন্তত তিনটি ক্লাবের হয়ে ১০০ কিংবা তার বেশি গোল করেছেন। এই তালিকায় প্রথমজন ইসিদরো ল্যাঙ্গারা। স্পেনের হয়ে ১৯৩০-১৯৪৮ পর্যন্ত খেলেছেন তিনি। এছাড়া ব্রাজিলিয়ান তারকা রোমারিও ও নেইমারও তিন ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন। তবে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে রোনালদোই।