রবিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০ ফাল্গুন, ১৪৩২

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ১২:৪৫

শেয়ার

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ছবি: সংগৃহীত

চমক রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। শুক্রবার রাতে এই স্কোয়াড ঘোষণা করা হয়।

দলে সবচেয়ে বড় চমক হিসেবে ৩ বছর পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে ফিরিয়ে আনা। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন নুরুল। দুই বছর পর দলে ফিরেছেন সাইফ হাসান। এছাড়া সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ। জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই, তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

এ ছাড়া স্ট্যান্ডবাই রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। ক্রিকেট ইতিহাসে যে বিশ্ব রেকর্ড করতে পারেনি আগে কেউ, তাই করলেন প্রোটিয়া ব্যাটার

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে।

বাংলাদেশ এশিয়া কাপের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।



banner close
banner close